২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বন্দরনগরী বেনাপোলের দিঘির পাড় এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতের নাম মিলন (২৫)। তিনি শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বেনাপোল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলন নিহত হয়।

বেনাপোল বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।