সিরাজগঞ্জের একটি প্যাথলজিতে এইচআইভি সমদ্ধ রক্ত পাওয়া গেছে
সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ রোডের সেন্টার প্যাথলজি থেকে সংগৃহীত রক্তে এইচ আই ভি’র জীবানু পাওয়া গেছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানান।
জানা গেছে, সদর হাসপাতালের ৭ নং বেডের রোগী হামিদার রক্তের প্রয়োজন হলে তার আত্মীয়স্বজন শহরের ইসলামিয়া কলেজ রোডের সেন্টার প্যাথলজি থেকে রক্ত ক্রয় করে এবং পরীক্ষার জন্য বুধবার দুপুরে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে জমা দেন।
প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান রওশন আরা এবং হুমায়ন কবীর জানান, ঔ রক্তে এইচ আই ভি পজিটিভ হওয়ায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
