২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামক স্থানে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং তিন ব্যক্তি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার সকাল ৭:১৫ এর দিকে  চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোড়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় অজ্ঞাতনামা এক যুবক ঘটনাস্থলেই নিহত ও তিন ব্যক্তি আহত হয়। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে ধারনা করা হচ্ছে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।