২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই মাথা ও চার হাতওয়ালা শিশুর জন্ম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার মামলতপুর এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকে বৃহস্পতিবার সকালে একটি দুই মাথা ও চার হাতওয়ালা শিশুর জন্ম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দিনমজুর সামসুল হকের স্ত্রী সাহিদা বেগম এই কন্যা সন্তানের জন্ম দেন। এর আগেও তার আরও চারটি সন্তান রয়েছে।

ক্লিনিকের ডা. নাসরিন হক বলেন, ‘আমি বইয়ে এ ধরনের শিশুর কথা শুনেছি, কিন্তু বাস্তবে কখনও দেখিনি।’ মা এবং শিশু দু’জনেই এখন সুস্থ আছেন।

দিনমজুর স্বামী সামসুল হক জানান, তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে কোন পরীক্ষা করাননি বা কোন চিকিৎসকের পরামর্শও নেননি।

আয়েশা আমজাদ ক্লিনিকের মালিক আমজাদ হোসেন জানান, ২০০০ সালেও তার ক্লিনিকে একই উপজেলার আষাঢ়ির চর এলাকার গিয়াসউদ্দিনের স্ত্রী নাছিমা বেগম চার হাত, চার পা ও এক মাথা বিশিষ্ট একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন।