রাজধানীর বাড্ডায় গৃহবধুর আত্মহত্যা
রাজধানীর বাড্ডা এলাকায় বৃহস্পতিবার হাসিনা আখতার (১৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
তিনি গার্মেন্টস কর্মী জালাল উদ্দিনের স্ত্রী।
বাড্ডা থানার সাব ইন্সপেক্টর জুলফিকার জানান, হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
