২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় নিখোঁজ ২টি ট্রলারসহ ১৪ জেলের হদিস এখনো মেলেনি

পটুয়াখালী জেলার কলাপাড়ায় মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে প্রচন্ড ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া ১৪ জেলে ও দুটি ট্রলারের খোঁজ এখনো পাওয়া যায়নি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মৎসব্যবসায়ী সমিতির সভাপতি গাজী ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া এফবি সিরাজুল ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এফবি রাকিব ট্রলারসহ ১৪ জন জেলেও এখন পর্যন্ত নিখোঁজ। 

এদিকে আলীপুর বন্দরের জলিল তালুকদারের সমবায় সমিতির একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় এলাকায় ভেসে গেছে।

ওই ট্রলারের মাঝি পানু মোবাইল ফোনে জানিয়েছেন, তারা ভারতীয় জেলেদের আশ্রয়ে আছেন। তিনি তাদের উদ্ধারের জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন।