মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডলফিন
বিক্রমপুরের সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামের একটি পুকুরে বৃহস্পতিবার ভোরে একটি ডলফিন দেখা গেছে। লোকমুখে খবর ছড়িয়ে পড়লে পুকুরের চারপাশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে।
এলাকাবাসী জানান, কাকালদি সেতু সংলগ্ন পুকুরটিতে ভোরে একটি ডলফিনকে ভাসতে দেখে গ্রামবাসী বিস্মিত হয়ে যায়। মূহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং চারদিক থেকে কৌত’হলী লোকজন দৌড়ে আসতে শুরু করে।
এক পর্যায়ে জেলেরা জাল ফেলে বিরল প্রজাতির ডলফিনটিকে ধরতে চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে সিরাজদিখান থানার ওসি কাজী ওয়াহিদ তার বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় জেলেরা জানান, ডলফিনটি খুব সম্ভবত নদীর সঙ্গে সংযুক্ত খাল দিয়ে পথ হারিয়ে পুকুরে ঢুকে পড়েছে। বড় আকারের ডলফিনটি স্থানীয় ভেসাল জালে একবার ধরা পড়লেও জাল ছিঁড়ে বেরিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডলফিনটি ধরা সম্ভব হয়নি।
