২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ‘ফোর এইচ ফ্যাশন’ অগ্নিকান্ড: ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ডবলমুরিং থানার দনিয়ালাপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরে ফোর এইচ ফ্যাশন’ নামের পোশাক তৈরি কারখানায় অগ্নিকান্ডে তৈরি পোষাক, কাপড়সহ যন্ত্রপাতি পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ধারণা করা হচ্ছে এ দুর্ঘটনায় ৭০ লাখ টাকার সম্পদ ধ্বংস হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সুত্র জানিয়েছে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিটে’র জন্য অগ্নিকান্ডের সূত্রপাত হয় ।

দমকলবাহিনী জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ফোর এইচ ফ্যাশন এর ছয় তলা ভবনে আগুন ধরে যায়। দমকল বাহিনীর আটটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।