২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ বাঘাবাড়ী নৌবন্দরে পাচারকালে ২ ট্রাক ইউরিয়া সার আটক

উত্তরাঞ্চলের বৃহত্তম নৌবন্দর বাঘাবাড়ী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর গুদাম থেকে এলাকাবাসীর উপস্থিতিতে শাহজাদপুর থানা পুলিশ দুই ট্রাক ইউরিয়া সার আটক করেছে। সারগুলি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 01:05 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১ টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার সাব ডিলার হাফিজুরের নামে ভূয়া চালানে দুইটি ট্রাকে ৭৬০ বস্তা ইউরিয়া সার তড়িঘড়ি করে বোঝাই করা হয়। বিষয়টি এলাকাবাসীর মনে সন্দেহ সৃষ্টি করলে শাহজাদপুর থানায় খবর দেয়। পুলিশ সারসহ ট্রাক দুটি (ঢাকা মেট্রো-ট-১১-৪১০০ এবং চট্ট মোট্রা-ট-১১০০৫২) আটক করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, বাঘাবাড়ী বাফার গুদাম থেকে উত্তরাঞ্চলের ১৪টি জেলার গুদামে বিভিন্ন সরকারি থানার মালামাল ঠিকাদারের মাধ্যমে পরিবহন ও সরবরাহ করা হয়ে থাকে।