২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মস্তকবিহীন লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ধোপাকান্দী গ্রামের মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 12:24 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মহাসড়কের পার্শ¦বর্তী মাঠের মধ্যে মস্তকবিহীন ঐ যুবতীর লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, সলংগা থানার হাটকান্দা এলাকার ফুলজোড় নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশ দুটোকে মর্গে প্রেরণ করেছে পুলিশ।