নওগাঁয় বোমা বিস্ফোরণে আহত ৩ জনকে রাজশাহীতে স্থানান্তর
নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর মাছ বাজারে পূঁতে রাখা বোমা বিস্ফোরণে আহতদের মধ্যে তিনজনকে বুধবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই তিনজন হলেন, মিজান (৪৫), বাচ্চু (৩৫) ও মোস্তাক (৪৮)।
মির্জাপুর মাছ বাজারে মঙ্গলবার রাত পৌণে ৯ টায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় ১৫ জন আহত হয়। পুলিশ বিস্ফোরণ স্থলটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে।
এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
