২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের ২জন নিহত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুইমারা রবিন্দ্র কারবারী পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মঙ্গলবার রাতে একই পরিবারের দুজন নিহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতদের নাম তুপারাম ত্রিপুরা (৭০) ও তার নাতি গোলাপী বিকাশ ত্রিপুরা (১১)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টায় একদল অস্ত্রধারী তুপারামের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নানা - নাতি মারা যায়। পুলিশ বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পক্ষ - বিপক্ষের গুলি বিনিময়ের ঘটনায় গত দুই সপ্তাহে খাগড়াছড়ির কয়েকটি গ্রামে ছয় পাহাড়ি নিহত হয়েছে।