২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে শায়খ রহমান ও বাংলা ভাইয়ের মৃত্যুদন্ড নিশ্চিতের শুনানি চলছে

বুধবার দ্বিতীয় দিনের মতো জামা আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান এবং তার সহযোগী সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মৃত্যুদন্ড নিশ্চিত করার শুনানি চলছে হাইকোর্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আলোড়ন সৃষ্টিকারী ঝালকাঠির আইনজীবী সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে হত্যার অন্যতম আসামী জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই এবং জেএমবি’র আরো পাঁচ জঙ্গিকে গত ২৯ মে বরিশালের একটি আদালতে মৃত্যুদন্ড দেওয়া হয়।

এই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাত জেএমবি সদস্যের শুনানি গ্রহণে অগ্রাধিকার ভিত্তিতে ‘পেপার বুক’ তৈরি করা হয়েছে। নিয়ম অনুযায়ী এখন আদালতের সামনে ওই পেপার বুক পড়ে শোনানো হচ্ছে।