ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম খান বাদল আর নেই
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান বাদল বুধবার ভোরে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বিশিষ্ট শিল্পপতি বাদল বংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি ছিলেন। তিনি মৃত্যুকালে দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
