২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার দুদিনের সফরে ঢাকা আসছেন

দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার উদ্দেশ্যে দুদিনের সফরে বুধবার ঢাকা পৌঁছাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

চলতি বছরের ২১ ফেব্র“য়ারি সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভের পর বাংলাদেশে বাউচারের এটাই প্রথম সফর।

এ সফরকালে সুশীল সমাজের নাগরিকদের সাথে বৈঠক ছাড়াও সরকারি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান বিডিনিউজকে বলেন, আলোচনার নির্দিষ্ট কোন বিষয়বস্তু নেই, কিন্তু আসন্ন নির্বাচন আলোচনার একটি অন্যতম বিষয় হতে পারে।

কূটনৈতিক সূত্র জানায়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিচার্ড বাউচার প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করতে পারেন।

কারণ সম্প্রতি ওয়ামিংটনে এক প্রেস ব্রিফিংয়ে বাউচার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সফল নির্বাচন অনুষ্ঠিত করতে কি ধরনের সহায়তা দিতে পারে সে ব্যাপারে তিনি কথা বলবেন।