যমুনা গ্রুপ চেয়ারম্যান ও যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দায়ের করা দুটি মামলায় যমুনা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দৈনিক যুগান্তরের সম্পাদক, প্রকাশক ও বার্তা সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক মঙ্গলবার বাদিপক্ষের বক্তব্য গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন।
আদালত দুটি মামলাতেই আগামী ৮ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।
মামলার অভিযুক্তরা হচ্ছেন- যমুনা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুল, দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক গোলাম সারওয়ার ও বার্তা সম্পাদক আহমেদ ফারুক হাসান।
দৈনিক যুগান্তর পত্রিকায় গত ২৭ জুলাই প্রকাশিত ‘গোয়েন্দা নজরদারিতে মাফিয়া ডন শাহ আলম’ এবং পরদিন প্রকাশিত ‘বসুন্ধরার কিং ব্রান্ড সিমেন্টে মেশানো হয় নিুমানের মাত্রাতিরিক্ত ফ্লাই অ্যাশ’ শিরোনামের সংবাদে ক্ষুব্ধ হয়ে বসুন্ধরার চেয়ারম্যান এ মামলা দুটি দায়ের করেন।
