২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হাসপাতালে আরও ৪৪ জন ডেঙ্গু রোগী

ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে আরো নতুন ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে আরবান ক্লিনিকে ১ জন, গনস্বাস্থ্য নগর হাসপাতালে ২ জন, আল শাফি হাসপাতালে ১ জন, সেন্ট্রাল হাসপাতালে ১১ জন, হলি ফ্যামিলি হাসপাতালে ১০ জন, নিবেদিতা নার্সিং হোমে ৪ জন, কমফোর্ট নার্সিং হোমে ১ জন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ৬ জন, পদ্মা জেনারেল হাসপাতালে ১ জন, মিটফোর্ড হাসপাতালে ২ জন, সুমনা ক্লিনিকে ২ জন, ঢাকা ন্যাশনাল হাসপাতালে ১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১ জন, শমরিতা হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নতুন ৪৪ জন ভর্তি নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১০ জন ভর্তি হলেও বর্তমানে ৩৩৩ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সোমবার ৩০ জন পুরাতন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

ডিসিসি স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গু রোগীদের আবাসিক ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ির ৫০০ গজের মধ্যে ফগিং এবং লার্ভিসাইডিং এর ব্যবস্থা নিচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহের আঙিনা ও বাড়ির ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার উপদেশ দিয়েছেন।