২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঢাকা --- আরিচা মহাসড়কের ২০ গজ দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকটির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর জিহাদ জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।