২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০ (আপডেট)

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের মুলিবাড়ী এলাকায় মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতরা হলেন, চট্টগ্রাম হালিশহর এলাকার ইকবাল (২৮), মনোয়ারা (৩০) ও আকবর আলী (২৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সাথে অপর দিক থেকে আসা গরু ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী মারা যায় এবং হাসপাতালে নেবার পথে অপর ট্রাক আরোহী মারা যায়। আহত হয় কমপক্ষে ২০ বাসযাত্রী। এছাড়া আটটি গরুও মারা যায়।

পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেছে।