সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী মোড় এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা গরু ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটিকে পিছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেবার পথে একজন মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরকে সিরাজগঞ্জ ভর্তি করা হয়েছে।
