শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাংচুর
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ ছাত্র সোমবার তাদের দাবি পূরণের জন্য ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ পুলিশ তলব করতে বাধ্য হন। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন আহত হয়।
উপাচার্যের ব্যক্তিগত সহকারি ও এক উপ রেজিস্ট্রারের অপসারণের দাবিতে ছাত্ররা বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
সোমবার তারা একই দাবিতে উপাচার্য, রেজিস্্রটার, কন্ট্রোলার ও অপর দুটি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের দুটি ডরমিটরিরও ক্ষতি করে।
জানা গেছে, রোববার রাতে চাত্রদের সঙ্গে উপাচার্যের এক বৈঠক হয়। এতে উপাচার্য তাদের দাবিদাওয়া সকাল ১১টার মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু সোমবার সকালের মধ্যে দাবি মেনে না নেওয়ায় ছাত্ররা উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে এ পরিস্থিতির উদ্ভব হয়।
