নাটোরে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যা
নাটোরের নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জে রোববার রাতে অজ্ঞাত দূ®কৃতকারীরা গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যা করেছে। পুলিশ গ্রামীণ ব্যাংক কার্যালয়ের পাশে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম জাকির হোসেন (৩০)।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার লক্ষীকুল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে এবং গ্রামীণ ব্যাংক কালীগঞ্জ শাখার একজন মাঠকর্মী ছিলেন।
গ্রামীণ ব্যাংক কালীগঞ্জ শাখা সূত্র জানায়, নিহত জাকির শনিবার ব্যাংকের ঋণগ্রহীতাদের কাছ থেকে মাসিক কিস্তির টাকা সংগ্রহের জন্য বাক্সরহাটে যান। কিন্তু সন্ধ্যার পরও তিনি ফিরে না আসায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ তার সন্ধান চালাতে থাকে। এক পর্যায়ে ব্যাংক কার্যালয় সংলগ্ন একটি পাট ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ময়না তদন্তের জন্য জাকিরের মৃতদেহ নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
