ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলার রায়ে ১ জনের মৃত্যুদণ্ড
রাজধানীর মুগদাপাড়ার এক ব্যবসায়ীকে হত্যা মামলার রায়ে সোমবার দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মকবুল হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকার ৪ নং দ্রুত বিচার আদালতের বিচারক এ আর মাছউদ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০০৩ সালের ২৭ ডিসেম্বর রাতে মকবুল হোসেন তার কারখানার মালিক ওয়ালিউল্লাহকে হাতুড়ির আঘাতে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
