২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর পোস্তগোলা থেকে এক ব্যবসায়ী অপহরণ

অজ্ঞাত দুস্কৃতকারীরা রোববার সকালে নগরীর শ্যামপুর থানা এলাকার পোস্তগোলা থেকে এক ব্যাবসায়ীকে অপহরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 10:48 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

অপহৃত ব্যবসায়ী আজিজুল হক পোস্তগোলা মার্কেটের ‘আজিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’র মালিক।

অপহরণকারীরা ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী এবং বিষয়টি থানায় না জানানোর জন্য সাবধান করে দেয়। অন্যাথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে পুলিশ সূত্র জানায়।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।