২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ৩ আগস্ট ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)’ র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। মালয়েশিয়ার পুত্রজায়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী ২ আগস্ট কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

লেবাননে ইসরাইলী আগ্রাসনের প্রেক্ষাপটে ওআইসি’ র চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবি শীর্ষ সম্মেলনটি আহ্বান করেছেন। এখন পর্যন্ত মুসলিম বিশ্বের আট জন রাষ্ট্র ও সরকার প্রধান সম্মেলনে তাদের যোগদান নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খান রোববার ঢাকায় সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে ওআইসি শীর্ষ সম্মেলন বিশেষ গুরুত্বের দাবি রাখে।