ফরিদপুরে মহিলা ও শিশুকিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন উদ্বোধন
ফরিদপুরে রোববার মহিলা ও শিশু - কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদুপর জেলা প্রশাসক নাসিরউদ্দিন খান।
ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় সংলগ্ন এ আবাসন কেন্দ্রে ৫০ জন নিবাসীর আশ্রয়, পুনর্বাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিজন নিবাসীর জন্য মাসিক বরাদ্দ ১৫ শ’ টাকা বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সরকারের আমলে নির্মিত শান্তিনিবাসের (বৃদ্ধ-বৃদ্ধাশ্রম) স্থলে একই অবকাঠামোয় এই নিরাপদ আবাসন কেন্দ্র চালু করা হল।
