২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি পূরণে বৃক্ষ অপরিহার্য: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের মাটির সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, জনগণকে বৃক্ষ রোপণ এবং সংরক্ষণে সম্পৃক্ত হতে হবে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

শনিবার মৌলভীবাজারে কাশীনাথ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০০৬ এর উদ্বোধনকালে মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি পূরণে গাছ আমাদের জন্য অপরিহার্য।

জেলা প্রশাসক মো. ইউনুস-উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভা চেয়ারম্যান ফয়জুল করিম ময়ুন। সাইফুর রহমান মেলায় শিশুদের হাতে গাছের চারা তুলে দেন এবং বেসরকারি দুগ্ধ খামার উদ্যোক্তাদের মাঝে সহায়তার চেক বিতরণ করেন।

এর আগে অর্থমন্ত্রী পৌরসভাধীন পশ্চিমবাজার জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।