সাভারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫
সাভারের বালিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে শুক্রবার রাতে বাস ও রোলারের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাতে গ্রেটওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে রাস্তার পাশে পার্ক করে রাখা সিটি কর্পোরেশনের একটি রোলারের সংঘর্ষ হয়। এতে সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত এবং বাসের পাঁচ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহতদের সাভারসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে।
