ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রীর আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের বর্ধিত ভবনের তৃতীয় তলার ৭৩ নং রুমের একজন ছাত্রী শুক্রবার সকালে আত্মহত্যা করেছে। প্রেমিকের সঙ্গে বিরোধের জের ধরে এই মর্মান্তিক মৃত্যূর ঘটনা ঘটে বলে তার সহপাঠিরা জানান।
নিহত ছাত্রীর নাম খাদিজা খাতুন (২২)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এবং রাজবাড়ী জেলার বিনোদপুর লেকপাড়া গ্রামের নাজিম উদ্দিন মিয়ার মেয়ে।
ক্যাম্পাস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভোর ৬ টার দিকে রমনা থানা পুলিশ রোকেয়া হলে গিয়ে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তৃতীয় তলার বাথরুমের দরজার ওপরে লোহার পাইপের সাথে ওড়না দিয়ে ফাঁসি নিয়ে সে আতœহত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুরতহাল রিপোর্টে অস্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে।
নিহতর সহপাঠিরা জানান, উত্তরার বাসিন্দা এক ছেলের সাথে কয়েক মাস আগে খাদিজার প্রেম হয়। মান অভিমানের এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল ফোনে প্রেমিকের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে সে প্রচুর ঘুমের অষুধ খায় এবং রুম মেটদের বাইরে থেকে তালা দিয়ে বাথরুমে আতœহত্যা করে।
এ ব্যাপারে রমনা থানা একটি মামলা হয়েছে।
