২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

গত তিনদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর জেলার দু’ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

মৃতরা হচ্ছে--দিনাজপুর সদর নিবাসী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সায়মা নাজনীন মুন্নী (২৬) এবং শহরের ঘাসিপাড়া নিবাসী খাদ্য কর্মকর্তা অভয় চ্যাটার্জীর কন্যা অনিন্দিতা চ্যাটার্জী বর্ষা (১৮)। বর্ষা ঢাকার কোডা কলেজের শিক্ষার্থী ছিল।

মৃতদের পারিবারিক সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মুন্নী মঙ্গলবার এবং বর্ষা বৃহস্পতিবার ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।