২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

কাস্টমস কর্মকর্তা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা আমিরাত এয়ারওয়েজের দুবাইগামী একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ২ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

এসব বৈদেশিক মুদ্রা দুবাইগামী বিমানটির কমোডের নিচে ১০টি প্যাকেটে টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ইউরো ও সৌদি রিয়ালসহ কুয়েত এবং কাতারের অন্যান্য মুদ্রাও রয়েছে বলে কাস্টমস কর্মকর্তা সূত্র জানায়।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।

এছাড়া কয়েকদিন আগে গত ৬ জুলাই, কাস্টমস কর্মকর্তারা সিঙ্গাপুরগামী একজন যাত্রীর ব্যাগের ভিতর থেকে প্রায় ২ কোটিরও বেশি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।