২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

পাবনা র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

র‌্যাব অফিস জানায়, মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পিয়াদহ গ্রামের নবাব আলী নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। মূর্তিটি প্রস্থে প্রায় ১৩ ইঞ্চি এবং দৈর্ঘ্যে প্রায় ১৬ ইঞ্চি।

মূর্তিটি এবং আটককৃত ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে।