চট্টগ্রামে পুলিশের হাতে ব্রাহ্মণবাড়িয়ার এক সাংবাদিক প্রহৃত
বন্দর নগরীর চাঁদগাও পুলিশ ইংরেজি জাতীয় দৈনিক দ্য ইন্ডিপে›েন্ডন্টের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিকে মারধোর করে এবং দুই ঘন্টা থানায় আটকে রাখে। বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, গোলাম মোস্তফা জুয়েল নামের ওই সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদগাওয়ে তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে অজ্ঞাত কারণে চাঁদগাও থানার এসআই আইয়ুব আলীর রোষের শিকার হয়।
এসময় গোলাম মোস্তফা নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও এসআই তার সঙ্গে খারাপ ব্যবহার করে, একপর্যায়ে মারধোর করে এবং সাড়ে ৬টা পর্যন্ত থানায় আটকে রাখে।
এদিকে ইন্ডিপেন্ডেন্ট’র চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিকরা টেলিফোনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এম মাজেদুল হককে এই ঘটনা সম্পর্কে জানান।
সাংবাদিকের উপর নির্যাতন করায় এসআই আইয়ুব আলীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে সিএমপি কমিশনার এই আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে বিভাগীয় কোন অ্যাকশন নেওয়া হয়নি।
