২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত মা ও শিশুর লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাট থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মা (৩০) ও শিশুর (৯) লাশ উদ্ধার করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নৌকাডুবির ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তবে লাশ দুটি সনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।