আর্জেন্টিনার দুই খেলোয়ারকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টারফাইনাল শেষে প্রতিপক্ষ জার্মানির খেলোয়ারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আর্জেন্টিনার দু’খেলোয়ারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও জরিমানা করেছে।
১৮তম বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে স্বাগতিক জার্মানির কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
জার্মান ডিফেন্ডার পার মার্টিসেকারকে লাথি মারার জন্য আর্জেন্টিনার বদলী খেলোয়ার লিন্ড্রো কাফ্রেকে চার ম্যাচ ও ৪৮০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মেক্সি রডরিগেজকে দুই ম্যাচের জন্য সাসপেন্ড ও ২৪০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
