২ গার্মেন্টস কর্মচারীকে আহত করে ৯ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মগবাজারের রোববার একটি গার্মেন্টসের দুই কর্মচারীকে সন্ত্রাসীরা গুলি করে নয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
বনি এপিয়ারেলস লিমিডেট’র টাইম কিপার আবু জাফর সিদ্দিকী (৩৪) ও কেশিয়ার মহিউদ্দিন চৌধুরী (৪৫) কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খিলক্ষেত পুলিশ জোরদার অভিযান চালিয়ে আজাদ, সাজু এবং দিপু নামের তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ ছিনতাইকৃত টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করে। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
খিলখেত পুলিশ টেলিফোনে জানায়, “আমরা এ ব্যাপারে তদন্ত করছি” ।
রমনা পুলিশ এবং ডিএমসিএইচ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জাফর ও মহিউদ্দিন মালিবাগ ব্রাঞ্চের আইএফআইসি ব্যাংক থেকে টাকা তুলে ১৩, ডিআইটি হাজিপাড়া রমনায় তাদের অফিসে ফেরার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতদের একজন বলেন “আমরা টাকা নিয়ে ফেরার পথে হঠাৎ একটি সাদা রংয়ের একটি গাড়িতে চড়ে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিয়ে গুলি করে চলে যায়”।
জাফরের গায়ে তিনটি গুলি এবং মহিউদ্দিনের গায়ে একটি গুলি বিদ্ধ হয়। হাসপাতালে আহতদের অবস্থা উন্নতির দিকে।
