এসিড সন্ত্রাসের বিরুদ্ধে মামলা পরিচালনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পক্ষে এএসএফ
দেশের ভয়াবহ সব এসিড সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মামলাগুলো পরিচালনায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক কঠোর তদারকি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ঢাকায় শনিবার এসিড সার্ভইভার্স ফাউন্ডেশন (এএসএফ) এ কথা জানায়।
এএসএফ’র নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, হাইকোর্টে দুই লাখ ৫৮ হাজার মামলা জমা পড়ে আছে, কিন্তু এর মধ্যে কতগুলো এসিড হামলার সাথে সম্পৃক্ত তা আমরা জানি না....... একটি কম্পিউটার ভিত্তিক তথ্য সংরক্ষণ পদ্ধতি থাকলে এসব তথ্য পাওয়া সহজ হতো।
বিচার কাজে বিলম্ব ন্যয় বিচারে বাঁধা (জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনায়েড) শীর্ষক একটি সেমিনার আয়োজন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত পাঁচ বছরে সুপ্রিমকোর্ট এসিড সন্ত্রাসের মামলায দু’টি মৃত্যুদণ্ড দিয়েছে এবং দুটি ঘটনায় অভিযুক্ত খালাস দিয়েছে।
সাম্প্রতিক একটি সমীক্ষা প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, তবে দেশে ক্রমেই এসিড সন্ত্রাসের পরিমান কমে আসছে। তিনি জানান, ২০০২ সালে ৫০০ জন এসিড সন্ত্রাসের শিকার হলেও, ২০০৫ সালে তার পরিমান ছিলো ২৬৮ জন এবং চলতি বছরে এ পর্যন্ত এর সংখ্যা ৮৭ জন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বিচারপতি মো. ইমাম আলী, অতিরিক্ত এটর্ণি জেনারেল আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসাইন এবং এএসএফ’র চেয়ারপার্সন অ্যাডভোকেট সিগামা হুদা উপস্থিত ছিলেন।
