শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শেরপুর শহরের খরাপাড় মোড়ে রোববার সকাল ১০ টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে।
নিহতের নাম রাজন (২০। সে শহরের গৌরিপুর এলাকার বিলু চন্দ্র বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রাজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগামী ট্রাক যাবার সময় তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
