২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভূমিধসে মা ও মেয়ে নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শনিবার সকালে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে মা ও মেয়ে নিহত এবং ছেলে গুরুতর আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতদের নাম- মারিয়া খাতুন ও তার মেয়ে হুসনে আরা। আহত ছেলের নাম- মাসুদ আলম।

উপজেলার উত্তর কাঞ্চনা ইউনিয়নের মথুরাডাঙ্গা গ্রামে বাড়ির কাছের পাহাড় থেকে একটি বড় মাটির খন্ড হঠাৎ তাদের বাড়ির উপর ভেঙ্গে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

গুরুতর আহত মাসুদ আলমকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।