২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধীর অপেক্ষায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিকে তাকিয়ে বিশ্ববাসী

অপেক্ষার পালা প্রায় শেষ। সেই সাথে শেষ হচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সেরা আয়োজন ফিফা বিশ্বকাপ ২০০৬। বার্লিনের স্টেডিয়াম অলিম্পিস্ট্যাডিয়নের দিকে চোখ এখন গোটা বিশ্ববাসীর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রোববার দিনশেষে জিরো আওয়ারে বল মাঠে গড়াবে। তারপর সেরাদেরও সেরা ইটালি ও ফ্রান্সের লড়াইয়ের পর নির্ধারিত হবে কে চুমু দেবে বিশ্বকাপে।

এই ফাইনালে জয়ী হয়ে ইটালি ৪র্থ বারের মতো বিশ্বকাপ ঘরে তোলার সাথে সাথে ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশীপে ফ্রান্সের কাছে হারের প্রতিশোধ নিতে চায়। সে খেলায় ইটালি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফরাসি স্ট্রাইকার  ডেভিডের গোল্ডেন গোলে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

অন্যদিকে ৯৮’ এর পর দ্বিতীয় বারের মতো শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে ফরাসিরা। জিদান, থুরাম আর থিয়েরি অঁরি’রা তাই মোটেই ছেড়ে কথা বলবে না আজ্জুরিদের। ৯৮’ আসরের ফাইনাল খেলা সাইড বেঞ্চে বসেই দেখতে হয়েছিল থিয়েরি অঁরিকে। সুতরাং এটা অঁ^রি’র প্রথম বিশ্বকাপ ফাইনাল। আর এই খেলাকে স্মরণীয় করে রাখার জন্য অ^ঁরি তার সর্বস্ব দিয়ে খেলতে প্রস্তুত রয়েছেন।

আসরের শুরুতে দল হিসেবে ফ্রান্স কিন্তু মোটেই ফেবারিট ছিল না। কোয়ালিফাইং ম্যাচগুলোতে ফ্রান্সের পারফরমেন্স এবং নতুন কোচ রেমন্ড ডমিনিকের কৌশল নিয়ে ফরাসি মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনাও হয়। জিদান, থিয়েরি অঁরি আর লিলিয়েম থুরাম এর মতো বর্ষীয়ান ফুটবলারদের পাশাপাশি ফ্রাঙ্ক রিবেরি আর ভিয়েরা’র মতো তরুণ খেলোয়াড়রা যথাসময়েই এসব নিন্দার জবাব দিয়েছেন। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া’র বিরুদ্ধে ড্র করে অনিশ্চিত এক যাত্রা শুরু করেছিল ফরাসিরা। এরপর গ্র“পের শেষ খেলায় নবাগত টোগোকে হারিয়ে কোনোমতে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে তারা। এরপর আর পিছনে তাকাবার কোনো ব্যাপার নেই। পে¬ মেকার  জিদানের জাদুর ছোঁয়ায় ঘুমন্ত সিংহের জেগে ওঠার মতোই যেন জেগে ওঠে পুরো ফরাসি দল।  স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মুখোমুখি হয় আসরের টপ ফেবারিট ব্রাজিলের। জিদানের অবিশ্বাস্য জাদুতেই পুড়ে ছাই হয়ে যায় ব্রাজিল। ফরাসি এই ফুটবল জাদুকরের নিখুঁত ফ্রি কিকে সতীর্থ স্ট্রাইকার থিয়েরি অঁরি একমাত্র গোলটি করে ফ্রান্সের জন্য স্মরণীয় এক জয় এনে দেন। আর সেমিফাইনালে শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে আরেক মহাকাব্যিক জয় আদায় করে নেয় তারা। আর মাত্র একটি জয়। জিদানের শেষ আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে ফ্রান্সের এবং ফুটবল ইতিহাসের নতুন এক ইতিহাস রচিত হতে পারে।

ইটালির বিশ্বকাপ অগ্রযাত্রাও অনেকটা ফ্রান্সের মতোই। ধারাবাহিক সাফল্য সত্বেও আসরের শুরুতে কেউই তাদেরকে ফেবারিট মনে করেনি। প্রথম রাউন্ডে ঘানার বিরুদ্ধে জয় পেলেও যুক্তরাষ্ট্রের সাথে ড্র করে আজ্জুরিরা। এরপর আসরের অন্যতম ফেবারিট এবং ফিফা র‌্যাংকিং-এর দুই নম্বর দল চেক রিপাবলিক’কে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরে আসে ইটালি। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ মুহুর্তের বিতর্কিত এক পেনাল্টি গোলে জয় পায় তারা। এরপর কোয়ার্টারফাইনালে ইউক্রেনকে গো হারা হারিয়ে সেমফাইনালে উঠে আসে ইটালি। নিন্দুকেরা ইটালির এই সেমিফাইনালে পৌঁছানোকে ‘ভাগ্যের লিখন’ বলে দাবি করলেও  জার্মানির বিরুদ্ধে তাদের ঐতিহাসিক জয়কে অস্বীকার করতে পারেনি। খেলার শেষ ২ মিনিটের জাদুতে স্বাগতিক জার্মানির বিরুদ্ধে  ২-- ০ গোলের অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠে যায আজ্জুরিরা।

এখন শুধু অপেক্ষার পালা। দেখাই যাক জিদান আর থিয়েরি অঁরি রূপকথার গল্পের মতোই আরেকবার ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিতে পারেন কিনা। অন্যদিকে ইটালির লুকা টনি ৮২’ এর আসরের ইটালির জয়ের নায়ক পাওলো রসি’র ভূমিকায় অবতীর্ণ হলে কাপ যে ইটালির ঘরেই উঠছে তা মোটামুটি বলে দেওয়া যায়।