কোনো গোল হজম না করেই ফাইনালে ইটালি
চতুর্থবারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে ইটালির এখন প্রয়োজন শুধু একটি জয়। তবে আশ্চর্যের বিষয়, ফাইনালে পৌঁছে যাওয়া ইটালির জালে কোনো প্রতিপক্ষই এখোনো পর্যš —বল জড়াতে পারেনি।
এপর্যন্ত ৬ টি খেলায় প্রতিপক্ষের জালে মোট ১১ টি গোল ঢুকিয়েছে আজ্জুরিরা। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলায় একটি মাত্র গোল হজম করে ইটালি, তাবে সেটিও ছিল আত্মঘাতি। ডিফেন্ডার ক্রিশ্চিয়ান জোকারডো এই আত্মঘাতি গোলটি করেন।
আজ্জুরিদের এই অসাধারন কৃতিত্বের পেছনে তাদের বিশ্বসেরা গোলরকক্ষক বুফান ও ডিফেন্ডার কাম অধিনায়ক ফ্যাবিও ক্যান্ন্ভারো’র অবদানই সবচেয়ে বেশী।
রবিবার ফাইনালে ফ্যাবিও ক্যান্ন্ভারো অধিনায়ক হিসেবে তার ১০০ তম ম্যাচ খেলতে যাচ্ছেন। ফ্যাবিও এবারের বিশ্বকাপে এপর্যন্ত দলীয় ৬ টি খেলাতেই পুরো সময় ধরে ইটালির রক্ষণভাগ নিখুঁতভাবে সামলেছেন।
সেমিফাইনালে স্বাগতিকদের বিরুদ্ধে ফ্যাবিও তার সেরা খেলাটাই মেলে ধরেছিলেন। রক্ষণভাগের নিউক্লিয়াস ফ্যবিও ঐ খেলাতে মাঝমাঠেও তার নিপুনতার স্বাক্ষর রেখেছেন। তার ব্যাক্তিগত নৈপুন্যেই খেলার প্রথমার্ধে জার্মানি ইটালির গোলে কোনো শট নিতে পারেনি। এসময়ে জার্মান স্ট্রাইকার লুকাস পোডোলস্কি’র দুইটি আক্রমণ ফ্যাবিও দক্ষতার সাথে ব্যর্থ করে দেন। গোলরক্ষক বুফানও অতিরিক্ত খেলার ২২ মিনিটে পোডোলস্কি’র চমৎকার একটি আক্রমণ দক্ষতার সাথে রুখে দেন।
এই খেলায় নিজস্ব কোয়ার্টারফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ গিন্নারো গাট্টুসো অপূর্ব খেলেছেন। জার্মান স্ট্রাইকারদের পা থেকে বল কেড়ে নিয়ে তিনি জার্মান গোলমুখে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ করেন।
আসরের ফাইনালে ওঠায় সকল ইটালিয়ানের মতো দারুন খুশী গোলরক্ষক বুফান। একটার পর একটা অগ্নি পরীক্ষায় সফল হয়েই ইটালি ফাইনালে এসেছে। আর শিরোপা হাতে তুলেই তারা তাদের এই জয়যাত্রা শেষ করতে চায়।
এবারের বিশ্বকাপে চির রক্ষণাত্মক কৌশলে অভ্যস্ত লিপ্পি’র ইটালির খেলায় একটি সামগ্রিক পরিবর্তন এসেছে। তারা তাদের অতি পরিচিত ‘ক্যাটনেচ্চিও’ কৌশল বাদ দিয়ে এবারে আক্রমণাত্মক খেলা খেলেছে। এর আগে তারা পুরোপুরি রক্ষণাত্মক মেজাজেই খেলতো। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ থেকে গোল করার জন্য তারা এই অদ্ভুত ক্যাটনেচ্চিও কৌশলটি অবলম্বন করতো।
আজ্জুরিদের কোচ মার্সেলো লিপ্পি এবারের আসরে নতুন এক কৌশলে দলকে সাজিয়েছেন। চিরাচরিত রক্ষণাত্মক খেলা ছেড়ে ইটালি এবার জার্মানির সাথে তিনজন স্ট্রাইকার নিয়ে মাঠে নামে। এর আগে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ও কোয়ার্টারফাইনালে ইটালি দুইজন ফরোয়ার্ড নিয়েই তাদের আক্রমণভাগ সাজায়।
ইটালিয়ান অপর নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যালেক্সান্দ্রো নেস্তা থাই ইনজুরি’র কারনে দলীয় শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি। আর তাই অধিনায়ক ফ্যাবিওকে একাই রক্ষণভাগের নিউক্লিয়াসের দায়িত্ব পালন করতে হয়েছে। এই গুরুভার পালনে তিনি এখোনো পর্যন্ত পুরোপুরি সফল রয়েছেন। এখন ফাইনালে নেস্তা যদি খেলতে সমর্থ হন তাহলে যে কোনো শক্তিশালী দলের পক্ষেই ইটালিয়ান রক্ষণভাগে ফাটল ধরানো খুবই কঠিন হয়ে পড়বে। আর ইটালি যদি কোনো গোল না খেয়ে শেষপর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নই হয়ে যায় তাহলে ফিফা বিশ্বকাপের জন্য সেটিও হবে একটি অনন্য রেকর্ড।
