ফরিদপুরের পল্লী থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালথা থানার ঘাঘর গ্রাম থেকে মঙ্গলবার ভোর রাতে সালথা থানা পুলিশ স্কচটেপ মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
সালথা থানা সূত্র জানায়, আটঘর ইউনিয়নের ঘাঘর গ্রামের একটি বাড়ির আঙ্গিনা থেকে নারকেল আকৃতির বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে ভোর রাত সাড়ে ৩টার দিকে থানার এসআই আনোয়ার ও এএসআই কোহিনুর ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুটি নিস্ক্রিয় করতে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে।
বস্তুটি বোমা কিনা তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞ পাঠাতে ফরিদুপুর পুলিশ সুপারের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে থানা সূত্র জানায়।
তারা আরো জানান, বিশেষজ্ঞের মতামত ছাড়া উদ্ধারকৃত বস্তুটি বোমা কিনা তা বলা যাচ্ছে না।
