আমিরাত সরকারের বাংলাদেশী কিশোরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার
সংযুক্ত আরব আমিরাত সরকার মামুলি অপরাধে অভিযুক্ত প্রবাসী বাংলাদেশী এক কিশোরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে নিয়েছে।
বহিষ্কার আদেশপ্রাপ্ত ১৫ বছর বয়সী ওই কিশোরের পিতামাতা গত ১৩ বছর ধরে আবুধাবীতে বসবাস করছেন। ছেলেকে দেশ থেকে বের করে দেওয়ার আদেশ দেওয়া হলে তার পিতামাতা আবুধাবীতে বাংলাদেশী দূতাবাসের শরণাপন্ন হন।
বাংলাদেশী রাষ্ট্রদূত নাজিমুল্লাহ চৌধুরী এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদের হস্তক্ষেপ কামনা করেন। মন্ত্রী বিষয়টি পর্যালোচনার পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
