২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুলের ফ্যাশনের পেছনে ভিক্টোরিয়া বেকহ্যামের ২,৭০০ ডলার ব্যয়

শনিবার ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপনের জন্য ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ২,৭০০ ডলার খরচ করে চুলের ফ্যাশন করিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তবে ৩২ বছর বয়সী সাবেক স্পাইস গার্ল গায়িকা ভিক্টোরিয়া রাইনএয়ার হতে কার্লসরুহে ভ্রমণে খরচ কম করার চেষ্টা করেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পাঁচ ঘন্টা ধরে নিজের পছন্দসই হেয়ারড্রেসার দ্বারা কেশ বিন্যাসে সময় কাটান ভিক্টোরিয়া। মাথার পেছনে বেশ বৃহৎ বড় ফুল-খোঁপা লাগিয়েছেন মিসেস বেকহ্যাম।