বাংলাদেশ রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ৩১ জুলাই প্রধামন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে
বাংলাদেশ রিকশা ও ভ্যান মালিক সংগ্রাম পরিষদ আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বিকল্প কাজের ব্যবস্থা না করে রাজধানী থেকে রিকশা উচ্ছেদের পরিকল্পনা বাতিলসহ সাত দফা দাবি পূরণ না হলে ৩১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে।
মুক্তাঙ্গনে বৃহস্পতিবার এক সমাবেশে রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ নেতারা এ ঘোষণা দেন।
সমাবেশ শেষে মালিক শ্রমিকদের একটি মিছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।
এক পর্যায়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. ইনসুর আলী, শাহ আলম চৌধুরী, রুস্তম - এ - জামান, ফজলুর রহমান, হাজী আব্দুল মান্নান, আলী আহম্মেদ, একেএম গিয়াসউদ্দিন প্রমুখ।
