বিনামূল্যে দরিদ্র জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের বেশ কিছু হাসপাতাল সেবার মনোভাব নিয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এ সকল হাসপাতালে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স¦ল্পমূল্যে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
তিনি রোববার স¦াস্থ্য মন্ত্রণালয়ের সমে¥লন কক্ষে ম্যাক্রোহেলথ এন্ড পোভার্টি রিডাকশন স্ট্র্যাটিজি সংক্রান্ত-- জাতীয় কমিটির সভায় একথা বলেন।
স¦াস্থ্যমন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগের সাথে জরুরি স¦াস্থ্যসেবা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির স¤পর্ক রয়েছে। এ খাতে অধিক বিনিয়োগের মাধ্যমে স¦াস্থ্য অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ দরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজ করবে। দারিদ্র্য বিমোচনকে ত্বরানি¦ত করতে স¦াস্থ্যখাতে অধিক বিনিয়োগের সাথে সাথে স¤পদের সুষ্ঠু ব্যবহার ও সেবা প্রদানের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।
সভায় প্রতিবছর স¦াস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি, চাহিদাভিত্তিক বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বরাদ্দ প্রদান, সেবাদানকারী বিশেষত স¦াস্থ্যসেবায় সহায়ক পদ হিসেবে নার্স, মেডিক্যাল টেকনিশিয়ানদের দক্ষতা ও সংখ্যা বৃদ্ধি জনগণের জন্য গ্রহণযোগ্য মূল্যে ওষুধ প্রাপ্তির নিশ্চয়তা বিধানসহ বিভিন্ন বিষয়ে সভায় উত্থাপিত সংশোধনীসহ ১২টি সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, অতিরিক্ত স¦াস্থ্য সচিব মোঃ আমিনুল ইসলাম, ভূঁইয়া, জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার আব্দুল মালিক (অব.), জাতীয় অধ্যাপক এম আর খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক এম এ হাদী, স¦াস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ শাহাদত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এ আকমল হোসেন আজাদ, আইসিডিডিআরবি, ইউএনএফপিএ, বিশ্ব স¦াস্থ্য সংস্থা, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
