২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ৩

সাতক্ষীরা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফএ’র গুলিতে শুক্রবার তিন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহতরা হলো- সাতক্ষীররার মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, আবদুল আজিজের ছেলে মোকাম্মেল এবং শহিদুল ইসলামের ছেলে মোস্তফা। গুলিতে দুটি গরুও মারা গেছে।

বিডিআর সূত্র জানায় ভোমরার লক্ষীদাড়ি সীমান্তের বিপরীতে বারুইপাড়া এলাকায় দুই দফা গুলি বর্ষণে এই হত্যার ঘটনা ঘটে। এসময় বিএসএফ কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালায়।

সাতক্ষীরা ৪১ রাইফেলস-এর উপ অধিনায়ক মেজর হুমায়ুন কবীর জানান সীমান্ত পিলারের কাছে ভারত অংশের দুশ’ গজ অভ্যন্তরে বিএসএফ এ হত্যাকাণ্ড ঘটায়। এতে তিনজন বাংলাদেশী নিহত হওয়ায় বিএসএফ’র কাছে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।