২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: তিউনিশিয়াকে ৩ - ১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে স্পেন

বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের ম্যাচে সোমবার তিউনিশিয়াকে ৩ - ১ গোলে পরাজিত করে স্পেন বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 09:57 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের সময় স্প্যানিশ অধিনায়ক রাউল গোল করে ম্যাচে সমতা ফেরান। স্পেনের পক্ষে অপর দু’টি গোল করেন টোরেস। ম্যাচের ৭১ ও ৯০ মিনিটের সময় ফার্নান্ডো টোরেস গোল দু’টি করে স্পেনের জয় নিশ্চিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ম্যাচের প্রথমার্ধ থেকেই তিউনিশিয়ান খেলোয়াড়রা স্পেনের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় তিউনিশিয়ান খেলোয়াড় জিয়াদ জারিরি স্পেনের পেনাল্টি--বক্সের কাছে বল নিয়ে এসে সতীর্থ খেলোয়াড় জোয়াহার মনারিকে দেন। মনারির দুর্দান্ত শট স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের হাতে লেগে জালে গিয়ে জড়ায়।

এরপর তিউনিশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা একের পর এক স্প্যানিশি আক্রমণ প্রতিহত করে দেয়। তিউনিশিয়ার গোলরক্ষক বুমনেজেলে দৃঢ়তায় কারণে স্প্যানিশরা কয়েকটি নিশ্চিত গোল করা থেকে বঞ্চিত হন। তিউনিশিয়া প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে।

দ্বিতীয়র্ধে মিডফিল্ডার সিসে ফ্যাব্রিগাস ও স্ট্রাইকার রাউল গঞ্জালেজকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান স্পেনের কোচ লুইস আরাগোনাস। রাউল--ফ্যাব্রিগাস জুটিই শেষ পর্যন্ত সমতা উপহার দেন স্প্যানিশদের।

ম্যাচের ৭১ মিনিটের মাথায় তিউনিশিয়ার গোল--পোস্টের তিনগজ দুর থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রাউল গঞ্জালেস। এর চার মিনিট পরেই তিউনিশিয়াকে হতাশায় ডোবান ফার্নান্ডো টোরেস। ফ্যাবিগাসের পাস থেকে বল পেয়ে তিউনিশিয়ার গোলরক্ষককে পরাস্ত করে সহজেই এগিয়ে নিয়ে যান স্পেনকে। স্পেনের পক্ষে শেষ গোলটিও করেন অ্যাথলেটিকা মাদ্রিদের এই স্ট্রাইকার টোরেস। খেলার ৯০ মিনিটে পেনাল্টি থেকে তিনি এই গোলটি করেন।

তবে ইনজুরি টাইমে একটি নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জার্মানি ২০০৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতেন টোরেস।

২৩ জুন সৌদি আরবের বিরুদ্ধে স্পেন এবং ইউক্রেনের বিরুদ্ধে তিউনিশিয়া ‘এইচ’ গ্র“পের শেষ ম্যাচ খেলবে।