২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মত পিএসএনএল পদ্ধতি ব্যবহার করে সফলভাবে কিডনির পাথর অপসারন

দেশের চিকিৎসা বিজ্ঞানে এই প্রথমবারের মতো পিএসএনএল পদ্ধতি ব্যবহার করে সফলভাবে কিডনির পাথর অপসারন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ফখরুল ইসলাম সফলভাবে এ অস্ত্রোপচার করেছেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি সার্জারি বিভাগের প্রধান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার বছরের শিশু আব্দুর রহমানের কিডনিতে সফল এ অস্ত্রোপচার করা হয়। আব্দুর রহমানের বাবা ওমর ফারুক এবং মা রেহানা পারভীন। তার বাড়ি ঝালকাঠি জেলার উত্তমপুর গ্রামে।