গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকা ও গাজীপুর শহর লেভেল ক্রসিং-এ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই জন নিহত হয়েছে।
বিকালে গাজীপুরের সাইনবোর্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাপাসিয়া থেকে ঢাকাগামী ঢাকা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-জ-১৪-০৮৮০) চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অজ্ঞাত কাঁঠাল বিক্রেতা (৫০) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এসময় আরও পাঁচ পথচারি আহত হয়। পরে স্থানীয় লোকজন চালকসহ ঘাতক বাসটি আটক করে।
এদিকে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর শহর লেভেল ক্রসিং-এ ঢাকা থেকে জামালপুরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত আরেক ব্যক্তি (৪৫) নিহত হয়।
